১। অদ্য ১২ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ১২টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিজানুর রহমান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর ব্রিজের উপর হতে ০২ জন ধৃত আসামীসহ {মোঃ আলাউদ্দিন (৩৩), পিতা-মৃত
ওয়াজেদ আলী এবং মোঃ রুহুল (৪৫), পিতা-মৃত রমজান আলী উভয়ের গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর,
পোষ্ট- দর্শনা,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ১২০ বোতল ভারতীয় ফেন্সিডিল ০৯ বোতল ভারতীয় মদ, ০১
টি মোটর সাইকেল, ৩,৮২৫/- বাংলাদেশী মুদ্রা (টাকা), বাংলাদেশী জাল নোট (১,০০০ টাকার
নোট ০১ টি এবং ৫০০ টাকার নোট ০২ টি) এবং ০১ টি মোবাইল সেট আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৮৭,০২৫/-(এক লক্ষ সাতাশি হাজার পঁচিশ) টাকা মাত্র ।
আটককৃত মালামালসহ আসামীদ্বয়কে ১৯৭৪ এর বিশেষ ক্ষমতা আইন ২৫-বি (১) (বি) ও ২৫-এ
ধারা মোতাবেক দামুড়হুদা থানায় সোপার্দ করা হয়েছে যার মামলা নং ১৫ তারিখ ১২ জুন
২০১৫।
২। অদ্য ১২ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার সুবেদার কাজী রবিউল আওয়াল সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের গয়েশপুর
উত্তরপাড়া আম বাগান হতে ১০৮ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৮ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৫,২০০/-(পঞ্চান্ন হাজার দুইশত) টাকা মাত্র ।
৩। অদ্য ১২ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুছ সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,৮০০/-(আঠার
হাজার আটশত) টাকা মাত্র ।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬১,০২৫/-(দুই লক্ষি একষট্টি হাজার
পঁচিশ) টাকা মাত্র।


