১। অদ্য ২৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবনগর থানার নবদূর্গাপুর গ্রামের নবদূর্গাপুর আমবাগান হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ২৪ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ফয়জুল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ২৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪০,৫০০/-(চল্লিশ
হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৪ জুন
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭ টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মিন্টু সরকার সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ (মেইন পিলার ৭৩ হতে ৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে) হতে ০৪ টি ভারতীয় পিস্তল
(০২টি লোহার বাট এবং ০২টি কাঠের বাট) এবং ০৪ টি ৮ মিঃমিঃ গুলি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২০,৮০০/-(এক লক্ষ বিশ হাজার আটশত)।
আটককৃত অস্ত্র ও গুলি জীবননগর থানায় জমা করা হব।
৪। অদ্য ২৪ জুন ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ১২ টা ৪০
মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল
কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের ঈশ্বরচন্দ্রপুর মাঠ হতে ০১ জন ধৃত
আসামীসহ {আব্দুল হামিদ (৩০), পিতা-লাল মাহমুদ, গ্রাম+পোষ্ট-আকন্দবাড়ীয়া,
থানা+জেলা-চুয়াডাংগা} ০৫ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১৫ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,৫০০/-(চব্বিশ হাজার পাঁচশত)। আটকৃত আসামীকে উপজেলা
নির্বাহী ম্যাজিষ্ট্রেট, দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’
ধারা মোতাবেক ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০৬ মাসের বিনাশ্রম কারাদন্ড শাস্তি
প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা
নং ৩৪/২০১৫ তারিখ ২৪ জুন ২০১৫।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,০৬,৮০০/-(দুই লক্ষ ছয় হাজার আটশত) টাকা
মাত্র।