১। অদ্য ১৭ জুন
২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রবিউল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শ্যামপুর গ্রামের শ্যামপুর
রাস্তার পার্শ্ব হতে ৫০ টি ভারতীয় উন্নতমানের শার্ট পিস, ৭৯ পিস ভারতীয় উন্নতমানের
শাড়ী, ৫৩ পিস থ্রীপিস, ৩৮০ পিস নাইট ড্রেস, ৭০ টি ব্রা এবং ৬০ মিটার পাঞ্জাবীর থান
কাপড় আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,৪৬,০০০/-(ষোল লক্ষ ছয়চল্লিশ হাজার)
টাকা মাত্র।
২। অদ্য ১৮ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাহাবুদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ হতে ২৬
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৯,০০০/-(ঊনচল্লিশ হাজার)
টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১৭,২২,৬০০/-(সতের লক্ষ বাইশ হাজার ছয়শত) টাকা
মাত্র।

