অদ্য ২৬ জুন ২০১৫ তারিখে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ সকল কোম্পানী/বিওপি কর্তৃক নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান
এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য
স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে বিওপি সংলগ্ন মসজিদ সমূহে জুমার
নামাজ এর পূর্বে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় সকল কোম্পানী/বিওপি কমান্ডার
প্রেষণামূলক বক্তব্য প্রদান করেন ।
