Pages

Tuesday, June 30, 2015

চুয়াডাঙ্গা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০১ জুলাই ২০১৫



১।   অদ্য ০১ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার রতিরামপুর গ্রামের রতিরামপুর গোরস্থান হতে ১৪২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,১৩,০০০/-(দুই লক্ষ তের হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০১ জুলাই ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যা সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ০৬ বোতল ভারতীয় মদ এবং ৬৯ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,৬০০/-(ছত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র ।
৩।  উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৪৯,৬০০/-(দুই লক্ষ উনপঞ্চাশ হাজার ছয়শত) টাকা মাত্র।