১। অদ্য ২৭ জুন
২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০১ টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবু তাহের সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার রাজাপুর গ্রামের মানিকপুর মাঠ হতে ০১ জন ধৃত আসামীসহ {মোঃ কবির
হোসেন(৩৯), পিতা-মৃত আনসার আলী, গ্রাম-রাজাপুর, পোষ্ট-ধোপাখালী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা}
৪১৪ প্যাকেট ভারতীয় হারবাল গুড়ো ঔষধ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪১,৪০০/-(একচল্লিশ
হাজার চারশত)। আটককৃত মালামাল ও আসামী জীবননগর থানায় সোপর্দ করা হয়েছে।
২। অদ্য ২৮ জুন
২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর পশ্চিমপাড়া হতে
০১ জন ধৃত আসামীসহ {মোঃ ছেকা বিশ্বাস(৩৫),পিতা-মৃত চাঁন বিশ্বাস, গ্রাম-নাস্তিপুর,
পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২০ বোতল ভারতীয় মদ এবং ১০ বোতল
ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৪,০০০/-(চৌত্রিশ হাজার)। আটককৃত আসামীকে উপজেলা নির্বাহী ম্যাজিষ্ট্রেট,
দামুড়হুদা কর্তৃক মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইন ১৯৯০ এর ২২ ‘ঘ’ ধারা মোতাবেক
ভ্রাম্যমান আদালতের মাধ্যমে ০১ বছরের বিনাশ্রম কারাদন্ড শাস্তি প্রদান করা হয়েছে, যার মোবাইল কোর্ট মামলা নং ৩৬/২০১৫
তারিখ ২৮ জুন ২০১৫।
৩। অদ্য ২৮ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোর্শেদ সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৪৪
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৬,০০০/-(ছেষট্টি হাজার)
টাকা ।
৪। অদ্য ২৮ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোর্শেদ
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার নয়াপাড়া গ্রামের
নয়াপাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ
হাজার) টাকা ।
৫। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,৭৭,৪০০/-(এক লক্ষ সাতাত্তর হাজার চারশত)
টাকা মাত্র।

