১। অদ্য ১৯ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১ টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আসানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিয়ালবাড়ী গ্রামের শিয়ালবাড়ী বাজারের
পার্শ্বে সেগুনতলা মাঠ হতে ১৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৬৪,০০০/-(চৌষট্টি হাজার) টাকা মাত্র।
২। অদ্য ১৯ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া
মাঠ হতে ৮২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৩,০০০/-(এক
লক্ষ তেইশ হাজার) টাকা মাত্র।
৩। অদ্য ১৯ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আবু খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার খোশালপুর গ্রামের খোশালপুর মাঠ হতে
২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার)
টাকা মাত্র।
৪। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,২৩,০০০/-(দুই লক্ষ তেইশ হাজার ছয়শত)
টাকা মাত্র।