১। অদ্য ১৫ জুন ২০১৫ তারিখে আনুমানিক সকাল ০৯ টা হতে ১০ টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ আনন্দবাস বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর নামক স্থানে স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন আনন্দবাস বিওপি কমান্ডার হাবিলদার মোঃ শাহ আলম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
২। অদ্য ১৫ জুন ২০১৫ তারিখে আনুমানিক সকাল ০৯ টা হতে ১০ টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির
সার্বিক ব্যাবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা
থানার হুদা পাড়া প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গনে স্থানীয় জনসাধারন ও গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জগন্নাথপুর বিওপি
কমান্ডার হাবিলদার মোঃ আবুল কালাম, ৮নং ওয়ার্ডের মেম্বর মোঃ আইয়ুব আলী, মোঃ ইসমাইল
হোসেন ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।
