১। অদ্য ১৬ জুন ২০১৫
তারিখ আনুমানিক রাত ০১টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার কালিগঞ্জ থানার কালিগঞ্জ গ্রাম হতে ৫০৪ পিস
ভারতীয় সিটি গোল্ডের চেইন, ৯৮ পিস গলার হার, ৩৬ টি আংটি, ৬৩ জোড়া কানের ঝুমকা, ২৪
পিস মাথার কাঁকড়া, ৩৮৪ বক্স কপালের টিপ, ৩৬ পিস চশমা, ৩৬ টি মেকাপ বক্স, ৪১ টি
ক্লপ ক্রীম, ২২ টি বেটনোভিট এন ক্রীম, ১২০০ টি গারডেনাল ট্যাবলেট এবং ১১৬ জোড়া
হাতের চুড়ি আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,৪১,০৫০/-(তিন লক্ষ একচল্লিশ
হাজার পঞ্চাশ) টাকা মাত্র।
২। অদ্য ১৬ জুন
২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ জিয়াউর রহমান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের বেনীপুর ডিসপোট
মাঠ হতে ১০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে
উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৩,৫৬,০৫০/-(তিন লক্ষ ছাপান্ন হাজার
পঞ্চাশ) টাকা মাত্র।