Pages

Wednesday, June 10, 2015

সীমান্তে হত্যা বন্ধে জনগনের করণীয়, চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচার রোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কে জনসচেতনতা মূলক সভা



১।      অদ্য ১০ জুন ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৫ টা হতে বিকাল ০৬ টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা কোম্পানীর সার্বিক ব্যাবস্থাপনায় নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর স্কুল মাঠে স্থানীয় জনসাধারন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন জনাব মোঃ মাহিদুল ইসলাম মেয়র দর্শনা পৌরসভা, জনাব মোঃ শরিফুল ইসলাম প্যানেল মেয়র দর্শনা পৌরসভা, দর্শনা কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ রফিকুল ইসলাম ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।


২।          অদ্য ১০ জুন ২০১৫ তারিখে আনুমানিক বিকাল ০৫ টা হতে বিকাল ০৫ টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ  মুন্সিপুর বিওপির সার্বিক ব্যাবস্থাপনায় নারী শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার মাঝপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারন গণ্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন মুন্সিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ অহিদুল ইসলাম এবং ০৩ নং ওর্য়াডের মেম্বার মোঃ আয়ুব আলী ও অন্যান্য গণ্যমান্য ব্যক্তিবর্গ।