Pages

Sunday, September 10, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১১ সেপ্টেম্বর ২০১৭



১।   অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হুদাপাড়া গ্রামের হুদাপাড়া মাঠ নামক স্থান হতে ৪,৫৬০ টি সেনেগ্রা ট্যাবলেট আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯,১২,০০০/- (নয় লক্ষ বার হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা আইসিপির টহল কমান্ডার নায়েক মোঃ শমসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩।   উপরে উল্লেখিত আটককৃত ৪,৫৬০ টি সেনেগ্রা ট্যাবলেট এবং ৪৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ৯,৩১,২০০/- (নয় লক্ষ একত্রিশ হাজার দুইশত) টাকা মাত্র।