অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২০০ ঘটিকায় গোপন সংবাদের ভিত্তিতে কোম্পানী কমান্ডার এর নেতৃত্বে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া ও হুদাপাড়া গ্রামে বিশেষ অপারেশন পরিচালনা করতঃ ০৫ জন চোরাকারবারী আটক করা হয়েছে এবং তাদের কাছ থেকে ১৬০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়েছে। আটককৃত চোরাকারবারীদের নাম ও ঠিকানা ( (এক) মোঃ শহিদ (২৭), পিতা-আরাফাত, গ্রাম-চাকুলিয়া, ডাকঘর-কুড়ালগাছি (দুই) মোঃ মিজানুর রহমান (৩০), পিতা-মৃত জান মোহাম্মদ, গ্রাম-ফুলবাড়ি, ডাকঘর-কুড়ালগাছি (তিন) মোঃ মিলাদুল ইসলাম (৩৯), পিতা-সাহাবুদ্দিন,
গ্রাম-হুদাপাড়া, ডাকঘর-চন্দ্রাবাস, (চার) মোঃ ইউসুফ (২০), পিতা-আবুল হোসেন, গ্রাম-হুদাপাড়া, ডাকঘর-চন্দ্রাবাস, (পাঁচ) মোঃ সুমন মিয়া (২৫), পিতা-রমজান আলী,
গ্রাম-হুদাপাড়া সকলের থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা। আটককৃত ০৫ জন চোরাকারবারীকে মালামালসহ দামুড়হুদা থানায় সোপর্দ করা হচ্ছে ।