১। অদ্য ২১
সেপ্টেম্বর ২০১৭ তারিখ সকাল আনুমানিক ১১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ নজরুল ইসলাম হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ আফাজ উদ্দিন (৩০), পিতা-হেরেন শেখ,
গ্রাম-বুড়িপোতা, পোষ্ট-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ০২ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং
০১ টি মোবাইল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০০০/-(দুই হাজার) টাকা
মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ নায়েক মোঃ
নজরুল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। উপরে উল্লেখিত আটককৃত ০২ বোতল ফেন্সিডিল এবং ০১ টি
মোবাইল এর সর্বমোট মূল্য ২,০০০/-(দুই হাজার) টাকা মাত্র।