Pages

Saturday, September 16, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৭ সেপ্টেম্বর ২০১৭



১।   অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা ৩০মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার নায়েক আব্দুল আলিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।

২।   অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোজাম্মেল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা গ্রাম নামক স্থান হতে ২০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র।


৩।   উপরে উল্লেখিত আটককৃত ৬৮ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূল্য ২৭,২০০/- (সাতাশ হাজার দুইশত) টাকা মাত্র।