১। অদ্য ০১
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েক বাবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে
অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বাজিতপুর গ্রামের বাজিতপুর নামক
স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ ওয়াসিম হোসেন (৩০), পিতা-সাদের আলী, গ্রাম-বাজিতপুর,
পোষ্ট-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৮,০০০/- (আট হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে
মেহেরপুর সদর থানায় সোর্পদ করতঃ নায়েক বাবর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা
দায়ের করা হয়েছে।
২। অদ্য ০১
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার সুবেদার আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
মাথাভাংগা নদীর পাড় নামক স্থান হতে ০২ জন আসামীসহ (ক। মোঃ আব্দুল কুদ্দুস (৩৫),
পিতা-মৃত ইমাম আলী এবং খ। মোঃ শাহিন (২৮), পিতা- আসাদুর উভয়ের গ্রাম-ঝাঝাডাংগা,
পোষ্ট-
দর্শনা, থানা- দামুড়হুদা, জেলা- চুয়াডাংগা) ২৫ বোতল
ফেন্সিডিল এবং ১০ বোতল মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,০০০/- (পঁচিশ
হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিল এবং মদসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোর্পদ
করতঃ সুবেদার আমিরুল ইসলাম বাদী হয়ে আসামীদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
৩। অদ্য ০১
অক্টোবর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বুড়িপোতা বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ মোস্তফা সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার নবীননগর গ্রামের
নবীননগর নামক স্থান হতে ০৬ বোতল মদ এবং ০১ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ৯,৪০০/- (নয় হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মদ ও ফেন্সিডিল
মেহেরপুর সদর থানায় জমা করতঃ উক্ত ঘটানার জন্য ০২ জনকে (ক। মোঃ আনারুল (৪৫),
পিতা-মৃত আজগর আলী মন্ডল এবং খ। বুদু (৩২), পিতা-দুলা উভয়ের গ্রাম-শালিকা
পশ্চিমপাড়া, পোষ্ট-দাড়িয়াপুর, থানা+জেলা-মেহেরপুর) পলাতক আসামী করে তাদের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে।
৪। উপরে উল্লেখিত আটককৃত ৪৬ বোতল ফেন্সিডিল এবং ১৬ বোতল
মদ এর সর্বমোট মুল্য ৪২,৪০০/-(বিয়াল্লিশ হাজার চারশত)টাকা মাত্র।