Pages

Friday, September 8, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং মদ আটক ০৯ সেপ্টেম্বর ২০১৭



১।   অদ্য ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আমিনুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বারাদি গ্রামের বাশঝাড় নামক স্থান হতে ২২ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৩,০০০/- (তেত্রিশ হাজার) টাকা মাত্র।
২।   অদ্য ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ শমসের আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৩।   অদ্য ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা আইসিপির টহল কমান্ডার হাবিলদার মোঃ ইকবাল হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর মাঠ নামক স্থান হতে ৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ হাজার দুইশত) টাকা মাত্র।
৪।   অদ্য ০৯ সেপ্টেম্বর ২০১৭ তারিখ সকাল আনুমানিক ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিএসপি মাঠ নামক স্থান হতে ৪৪ বোতল ভারতীয় মদ এবং ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৮,০০০/- (আঠাত্তর হাজার) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটককৃত ১২৬ বোতল ফেন্সিডিল এবং ৬৬ বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৪৯,৪০০/- (এক লক্ষ উনপঞ্চাশ হাজার চারশত) টাকা মাত্র।