Pages

Thursday, September 21, 2017

চুয়াডাংগা বিজিবি কর্তৃক ফেন্সিডিল এবং মদসহ ০৪ জন আসামী আটক ২২ সেপ্টেম্বর ২০১৭



১।   অদ্য ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বড়বলদিয়া বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের সুইচ গেট পাকা রাস্তার উপর হতে ০৩ জন  আসামীসহ (ক। মোঃ বজলুর রহমান (৩০), পিতা-মোঃ আবুল হোসেন, খ। মোঃ হাফিজুর ইসলাম (৩২), পিতা- মোঃ সাদেক হোসেন এবং গ। মোঃ বিল্লাল হোসেন (২৫), পিতা-মৃত মিনাল বিশ্বাস সকলের গ্রাম-কামারপাড়া, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৬ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ১২ বোতল মদ  আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৮,৪০০/-(আঠাশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীদেরকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ সুবেদার মোঃ আমিরুল ইসলাম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

২।   অদ্য ২২ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ জাহাংগীর আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের বিএসপি মাঠ নামক স্থান হতে ০১ জন  আসামীসহ (মোঃ ওয়াসিম (৩০), পিতা-মোঃ আনাউল ইসলাম, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, পোষ্ট-দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ৩০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,০০০/-(বার হাজার) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ সুবেদার মোঃ জাহাংগীর আলম বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হচ্ছে।

৩।   উপরে উল্লেখিত আটককৃত ৫৬ বোতল ফেন্সিডিল এবং ১২ বোতল মদ এর সর্বমোট মূল্য ৪০,৪০০/-(চল্লিশ হাজার চারশত) টাকা মাত্র।