Pages

Sunday, September 3, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ০৪ সেপ্টেম্বর ২০১৭



১।   গত ০৩ সেপ্টেম্বর ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক আকবর আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর পাকা রাস্তার উপর হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ বিল্পব হোসেন (৩৫), পিতা-মৃত এনামুল হক, গ্রাম-ফার্মপাড়া, থানা+জেলা-চুয়াডাংগা) ২৮ টি ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৮,৪০০/- (এক লক্ষ আট হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ইয়াবা এবং মোটর সাইকেলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক আকবর আলী বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

২।   অদ্য ০৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক সরোয়ার হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার শান্তিপাড়া গ্রামের দর্শনা শান্তিপাড়া পাকা রাস্তার উপর হতে ০১জন ধৃত আসামীসহ (মোঃ সুমন (৩০),পিতা-মৃত ইদ্রিস আলী, গ্রাম-শান্তিপাড়া, পোষ্ট- দর্শনা, থানা- দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা) ২৬ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১০,৪০০/- (দশ হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত ফেন্সিডিলসহ আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করতঃ নায়েক সরোয়ার হোসেন বাদী হয়ে আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

৩।   অদ্য ০৪ সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক শমসের আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জয়নগর গ্রামের বিএসপি পাকা রাস্তার উপর হতে ৪৪ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৭,৬০০/- (সতের হাজার ছয়শত) টাকা মাত্র।

৪।   উপরে উল্লেখিত আটককৃত ৭০ বোতল ফেন্সিডিল, ২৮ টি ইয়াবা ট্যাবলেট এবং ০১ টি মোটর সাইকেল এর সর্বমোট মুল্য ১,৩৬,৪০০/-(এক লক্ষ ছত্রিশ হাজার চারশত)টাকা মাত্র।