১। অদ্য ১৬
সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আশানুল হক সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঈশ্বরচন্দ্রপুর গ্রামের
ঈশ্বরচন্দ্রপুর কানকাটা ব্রীজ নামক স্থান হতে ২৩৩ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ৯৩,২০০/- (তিরানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ১৬
সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের উথুলী টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের উথুলী আমবাগান নামক স্থান হতে
৪৮ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৯,২০০/- (উনিশ
হাজার দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৬
সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর টহল কমান্ডার হাবিলদার মোঃ শাহিন মিয়া সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাজাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
আমবাগান নামক স্থান হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,০০০/-
(চুয়ান্ন হজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৬
সেপ্টেম্বর ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বুড়িপোতা টহল কমান্ডার হাবিলদার মোঃ ইস্কান্দার আলী সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার বুড়িপোতা গ্রামের বুড়িপোতা
নামক স্থান হতে ০১ জন পলাতক আসামীসহ (মোঃ ফিরোজ (২৫), পিতা-সামছুল মোল্লা,
গ্রাম-বুড়িপোতা, পোষ্ট-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ১২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,৮০০/- (চার হাজার আটশত) টাকা মাত্র। আটককৃত
ফেন্সিডিল এবং পলাতক আসামীর বিরুদ্ধে মেহেরপুর সদর থানায় মামলা দায়ে করা হয়েছে।
৪। উপরে উল্লেখিত আটককৃত ২৯৩ বোতল ফেন্সিডিল এবং ৪৮
বোতল মদ এর সর্বমোট মূল্য ১,৭১,২০০/- (এক লক্ষ একাত্তর দুইশত) টাকা মাত্র।