১। গত ২৭
সেপ্টেম্বর ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথুলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শওকত আলী
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার উথুলী গ্রামের
উথুলী আমতলা নামক স্থান হতে ০২ জন ধৃত আসামীসহ (ক। মোঃ বাবু মিয়া (২৮), পিতা-আক্কাছ
আলী এবং খ। মোঃ মুসলিম উদ্দিন (৫৫), পিতা-মৃত রিয়াজ উদ্দিন উভয়ের গ্রাম-উথুলী
আমতলা, ডাক-উথুলী, থানা-জীবননগর, জেলা-চুয়াডাংগা) ৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,০০০/-(ষোল হাজার) টাকা মাত্র। আটককৃত
ফেন্সিডিলসহ আসামীদেরকে জীবননগর থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ শওকত আলী বাদী হয়ে
আসামীদেরকে বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
২। অদ্য ২৮
সেপ্টেম্বর ২০১৭ তারিখ দুপুর আনুমানিক ০১টা ১৫ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঝাঝা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আবুল কাশেম
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার ঝাঝা গ্রামের ঝাঝা
বাঁশবাগান নামক স্থান হতে ০১ জন ধৃত আসামীসহ (মোঃ ইদ্রিস আলী (৫০), পিতা- মৃত উজির
আলী, গ্রাম-ঝাঝা, ডাক-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) ০৬ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,৪০০/-(দুই হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত
ফেন্সিডিলসহ আসামীকে মেহেরপুর সদর থানায় সোপর্দ করতঃ উক্ত ঘটানার জন্য আরও ০১ জনকে
পলাতক (মোঃ আলমগীর হোসেন (৩৫), পিতা-মোঃ আনছার আলী, গ্রাম-হরিরামপুর,
ডাক-গোভীপুর, থানা+জেলা-মেহেরপুর) আসামী করে নায়েক কাশেম বাদী হয়ে তাদের বিরুদ্ধে
মামলা দায়ের করা হয়েছে।
২। উপরে উল্লেখিত আটককৃত ৪৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট
মূল্য ১৮,৪০০/-(আঠার হাজার চারশত) টাকা মাত্র।