অদ্য
২৩ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বাঘাডাংগা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য বাঘাডাংগা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বাঘাডাংগা হাইস্কুল
মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বাঘাডাংগা বিওপি কমান্ডার
নায়েব সুবেদার মোঃ আব্দুল মাবুদ। বর্ণিত সভায় মোঃ নাসির উদ্দিন সদস্য নেপা ইউনিয়ন পরিষদ
এবং মোঃ আলাউদ্দিন প্রধান শিক্ষক বাঘাডাংগা হাইস্কুল। উক্ত সভায় ৯০ জন স্থানীয়
গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
