Pages

Monday, September 28, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৯টা হতে ১০টা ১০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নতুনপাড়া বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নতুনপাড়া বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নতুনপাড়া তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ ইমাম আলী সদস্য ৩নং ওয়ার্ড এবং মোঃ বিল্লাল হোসেন সাবেক মেম্বার ৩নং ওয়ার্ড বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় ৭০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।