Pages

Thursday, September 17, 2015

সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী ও শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা ১৭ সেপ্টেম্বর ২০১৫



অদ্য ১৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ বিকাল আনুমানিক ০৪টা  হতে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত  বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মুন্সিপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকা চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর গ্রামের অন্তর্গত কাঠানপাড়া (লিয়াকত মেম্বারের বাড়ীর সামনে) অত্র ব্যাটালিয়নের সার্বিক ব্যবস্থাপনায় সীমান্তে চোরাচালান প্রতিরোধ, নারী শিশু পাচাররোধ এবং মাদক দ্রব্যের কুফল সম্পর্কিত মত বিনিময় সভা অনুষ্ঠিত হয় উক্ত মত বিনিময় সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপ-মহাপরিচালক, হ্লা হেন মং, সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া । বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, অতিরিক্ত পরিচালক মোঃ তারেক মাহমুদ সরকার, বিজিবি কুষ্টিয়া, কুতুবপুর হাই স্কুলের প্রধান শিক্ষক, স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও সাংবাদিকবৃন্দ । উক্ত সভায় সেক্টর কমান্ডার, বিজিবি কুষ্টিয়া বলেন চোরাচালানী মালামাল প্রতিরোধের জন্য স্বোচ্চার হওয়া, নারী ও শিশু পাচার বন্ধ এবং মাদক দ্রব্য আমাদের যুব সমাজকে ধ্বংশের দিকে ঠেলে দিচ্ছে বিধায় তা পরিহারের জন্য সকলকে আহব্বান জানান এবং পরবর্তীতে স্থানীয় চুল ব্যবসায়ী সমিতির মালিক ও কর্মচারীদের সাথে মত বিনিময় করেন । বিশেষ অতিথি ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক বলেন চোরাচালান বন্ধে বিজিবি’র পাশাপাশি স্থানীয় জনসাধারণকে সম্পৃক্ত থাকতে হবে, নারী ও শিশু পাচার প্রতিরোধ করতে হবে এবং মাদক দ্রব্য সেবনের ভয়াবহ পরিনতি থেকে দূরে থাকার জন্য আহব্বান জানান




। উক্ত মত বিনিময় সভায় এলাকার সর্ব স্তরের জনসাধারণ উপস্থিত ছিলেন