Pages

Friday, September 18, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা


অদ্য ১৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে সকাল ১০টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ কুসুমপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য কুসুমপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় কুসুমপুর বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন কুসুমপুর বিওপির হাবিলদার মোঃ শফিকুল ইসলাম । বর্ণিত সভায় মোঃ বিল্লাল হোসেন স্বরুবপুর ইউপি সদস্য। উক্ত সভায় ১৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।