অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৫
তারিখ আনুমানিক বিকাল ০৪টা ৩০ মিনিট হতে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের অধীনস্থ ফুলবাড়ী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ফুলবাড়ী তিন রাস্তার
মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ফুলবাড়ী বিওপি কমান্ডার
হাবিলদার মোঃ মোখলেছুর রহমান। বর্ণিত সভায় মোঃ সরফরাজ উদ্দিন চেয়ারম্যান ৪নং
কোরালগাছী ইউনিয়ন এবং মোঃ আবুল কাশেস মেম্বার ৬নং ওয়ার্ড ফুলবাড়ী বক্তব্য প্রদান
করেন । উক্ত সভায় ৮০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
