Pages

Sunday, September 20, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২১ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জীবননগর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সাইফুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার খয়েরহুদা গ্রামের খয়েরহুদা ঈদগাহ মাঠের আখখেতের ভিতর হতে ৫০৪ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,০১,৬০০/-(দুই লক্ষ এক হাজার ছয়শত) টাকা মাত্র ।
২। অদ্য ২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টা ৩০মিনটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ২৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩৬,০০০/-(ছত্রিশ হাজার) টাকা মাত্র ।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৩৭,৬০০/-(দুই লক্ষ সাইত্রিশ হাজার ছয়শত) টাকা মাত্র।