Pages

Friday, September 25, 2015

৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন কর্তৃক পবিত্র ঈদ-উল-আযহা উদযাপন



অদ্য ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ বিপুল উৎসাহ ও উদ্দীপনার মাধ্যমে পবিত্র ঈদ-উল-আযহা ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন, চুয়াডাংগায় উদযাপিত হয় । অত্র ব্যাটালিয়নের প্রশিক্ষণ মাঠে সকাল ০৭টা ৩০ মিনিটের সময় পবিত্র ঈদ-উল-আযহা এর নামাজ জামাতের সাথে আদায় করা হয়। এ সময় উপস্থিত ছিলেন ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক এস এম মনিরুজ্জামান, বিজিবিএম, অতিরিক্ত পরিচালক মোঃ আনোয়ার জাহিদ, মেডিক্যাল অফিসার এবং অন্যান্য পদবীর সৈনিকবৃন্দ । ঈদের নামাজ শেষে পরিচালক এবং অতিরিক্ত পরিচালক ব্যাটালিয়ন সদর এবং পরে দর্শনা বিওপিতে সৈনিকদের সাথে ঈদের শুভেচ্ছা বিনিময় করেন। দুপুর ১২টা ৩০ মিনিটের সময় সৈনিক মেসে প্রীতিভোজের আয়োজন করা হয় । ০২ টা ০৫ মিনিটের সময় সরকারী শিশু পরিবার, চুয়াডাংগা এতিমখানার এতিম সদস্যদের মাঝে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের পক্ষ হতে প্রীতিভোজের আয়োজন করা হয়। এ সময় পরিচালক, অতিরিক্ত পরিচালক, মেডিক্যাল অফিসার, গন্যমান্য ব্যক্তিবর্গ এবং স্থানীয় সাংবাদিকবৃন্দ উপস্থিত ছিলেন।