১। অদ্য ২৬
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের শ্রীনাথপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার হালদারপাড়া গ্রামের
হালদারপাড়া কলা বাগানের মধ্যে হতে ১৪ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ২৬
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের
কামাড়পাড়া মাধ্যমিক বিদ্যালয়ের পিছন হতে ০২ জন ধৃত আসামী {১। মোঃ ওয়াসিম মিয়া (২৫), পিতা-মৃত ওমর আলী, গ্রাম-শান্তিপাড়া, ২।
মোঃ শাহিন মিয়া (২৪) পিতা-মোঃ আকসেদ আলী গ্রাম-নাস্তিপুর, উভয়ের পোষ্ট- দর্শনা, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ১০ বোতল ভারতীয় মদ, ০২ টি
মোবাইলসেট এবং বাংলাদেশী মুদ্রা ১২২ টাকাসহ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য
২৩,৯২২/-(তেইশ হাজার নয়শত বাইশ) টাকা মাত্র। আটককৃত আসামীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৪-বি-(১)
বি ধারা মোতাবেক দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়। যার মামলা নম্বর-৩৩ তারিখ ২৬
সেপ্টেম্বর ২০১৫।
৩। অদ্য ২৬
সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের মুন্সিপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলী হোসেন
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কুতুবপুর
গ্রামের কুতুবপুর প্রাইমারি স্কুল মাঠ হতে ০১ জন ধৃত আসামী {মোঃ শহিদুল ইসলাম (১৮), পিতা-শরিফ উদ্দিন, গ্রাম-কুতুবপুর,
থানা-দামুড়হুদা এবং জেলা-চুয়াডাংগা} ১০ বোতল ভারতীয় মদসহ আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১৫,০০০/-(পনের হাজার) টাকা মাত্র। আটককৃত আসামীকে ১৯৭৪ সালের বিশেষ ক্ষমতা আইনে ২৪-বি-(১)
বি ধারা মোতাবেক দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়।
যার মামলা নম্বর-৩৪ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫।
যার মামলা নম্বর-৩৪ তারিখ ২৬ সেপ্টেম্বর ২০১৫।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৫৯,৯২২/-(উনষাট
হাজার নয়শত বাইশ)টাকা মাত্র।
