অদ্য
১৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক দুপুর ০৩টা হতে বিকাল ০৫টা পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার,
মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে
প্রেষণা প্রদানের জন্য মদনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় বড়বলদিয়া স্কুল এন্ড কলেজ মাঠ
নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা
অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন ঠাকুরপুর কোম্পানী কমান্ডার নায়েব
সুবেদার মোঃ ইয়াকুব আলী। বর্ণিত সভায় এসএম জাকারিয়া আহমেদ চেয়্যারম্যান মদনা
ইউনিয়ন পরিষদ এবং জনাব মোঃ ইউসুফ আলী অধ্যক্ষ বড় বলদিয়া স্কুল এন্ড কলেজ। উক্ত
সভায় ৩০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
