Pages

Monday, September 14, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৪ সেপ্টেম্বর ২০১৫

অদ্য ১৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মেদেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য মেদেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেদেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন গয়েশপুর কোম্পানী কমান্ডার সুবেদার মোঃ নজরুল ইসলাম এবং মেদেনীপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম। বর্ণিত সভায় মোঃ আব্দুল হান্নান চেয়্যারম্যান ৪ নং সীমান্ত ইউনিয়ন পরিষদ, মোঃ ইসরাফিল ইউপি সদস্য ১নং ওয়ার্ড, মোঃ জাকির হোসেন ইউপি সদস্য ৪নং ওয়ার্ড এবং মোঃ টিটু মিয়া ইউপি সদস্য ৫নং ওয়ার্ড সীমান্ত ইউনিয়ন। উক্ত সভায় ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।