অদ্য
২১ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে বিকাল ০৫টা ১০ মিনিট পর্যন্ত ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ গয়েশপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও
শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য গয়েশপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় গয়েশপুর
বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা
সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নতুনপাড়া বিওপি কমান্ডার নায়েব
সুবেদার মোঃ শাহ আলম এবং হাবিলদার মোঃ খোরশেদ আলম । বর্ণিত সভায় মোঃ ইশ্ররাফিল
হোসেন ১নং ওর্যাড ইউপি সদস্য এবং মোঃ শাহজাহান সাবেক চেয়ারম্যান সীমান্ত ইউনিয়ন। উক্ত
সভায় ১২০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।