১। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময়
গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের গয়েশপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার
মোঃ খোরশেদ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান
চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার গয়েশপুর গ্রামের হেলেঞ্চাপাড়া পুকুরপাড় হতে ৩০
বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৫,০০০/-(পয়ঁতাল্লিশ হাজার)
টাকা মাত্র ।
২। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল
কমান্ডার হাবিলদার মোঃ শফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার জীবননগর থানার ধানখোলা গ্রামের ধানখোলা মাঠ হতে ১২ বোতল ভারতীয় মদ আটক করতে
সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৮,০০০/-(আঠার হাজার) টাকা মাত্র ।
৩। অদ্য ২৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৫টার
সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার
হাবিলদার মোঃ আব্দুল কুদ্দুশ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার
দামুড়হুদা থানার জয়নগর গ্রামের জয়নগর নদীর পাড় হতে ৫৫২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২,২০,৮০০/-(দুই লক্ষ বিশ হাজার আটশত) টাকা
মাত্র ।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৮৩,৮০০/-(দুই লক্ষ তিরাশি হাজার আটশত)টাকা মাত্র।
৪। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৮৩,৮০০/-(দুই লক্ষ তিরাশি হাজার আটশত)টাকা মাত্র।
