Pages

Sunday, September 27, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৮ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার মেদেনীপুর গ্রামের মেদেনীপুর খালের মুখ হতে ৩১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১২,৪০০/-(বার হাজার চারশত) টাকা মাত্র।
২। অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল কাইয়ুম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার বেনীপুর গ্রামের বেনীপুর ডিসপোট মাঠ হতে ১৭ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৫,৫০০/-(পচিঁশ হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ২৮ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ শাহ আলম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার চাকুলিয়া গ্রামের চাকুলিয়া মাঠ হতে ৪৩ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৬৪,৫০০/-(চৌষট্টি হাজার পাঁচশত) টাকা মাত্র।


৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০২,৪০০/-(এক লক্ষ দুই হাজার চারশত)টাকা মাত্র।