Pages

Saturday, September 26, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৭ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ১২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের জগন্নাথপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আব্দুল হাই সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার জাহাজপোতা গ্রামের জাহাজপোতা মাঠ হতে ২০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩০,০০০/-(ত্রিশ হাজার) টাকা মাত্র ।

২। অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার কামারপাড়া গ্রামের কামারপাড়া মাঠ হতে ৭০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,০৫,০০০/-(এক লক্ষ পাঁচ হাজার) টাকা মাত্র ।

৩। অদ্য ২৭ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ফুলবাড়ী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মোখলেছুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ফুলবাড়ী গ্রামের ফুলবাড়ী মাঠ হতে ৫০ বোতল ভারতীয় মদ এবং ২৫,০০০ টি হাত ঘড়ির ব্যাটারী আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২৫,০০০/-(এক লক্ষ পঁচিশ হাজার) টাকা মাত্র ।
৪।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬০,০০০/-(দুই লক্ষ ষাট হাজার)টাকা মাত্র।