অদ্য
২০ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ১০টা হতে সকাল ১১টা পর্যন্ত ৬ বর্ডার
গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ দর্শনা বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু
পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয়
জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য দর্শনা বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ঈশ্বরচন্দ্রপুর
প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন দর্শনা
কোম্পানী কমান্ডার নায়েব সুবেদার মোঃ তৌহিদুর রহমান । বর্ণিত সভায় মোঃ শরিফ উদ্দিন
প্যানেল মেয়র দর্শনা পৌরসভা এবং মোঃ জাহিদুল ইসলাম সহকারী শিক্ষক ঈশ্বরচন্দ্রপুর
প্রাথমিক বিদ্যালয় । উক্ত সভায় ১০০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত
ছিলেন।
