Pages

Friday, September 11, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১২ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ দিলবর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ৪৮ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭২,০০০/-(বাহাত্তর হাজার) টাকা মাত্র ।
২। অদ্য ১২ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক ভোর ০৪টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের কুসুমপুর বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ রুস্তম আলী সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পিপুলবাড়ীয় গ্রামের পিপুলবাড়ীয়া মাঠ হতে ৩৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৫৪,০০০/-(চুয়ান্ন হাজার) টাকা মাত্র ।

৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,২৬,০০০/-(এক লক্ষ ছাব্বিশ হাজার)টাকা মাত্র।