১। অদ্য ১৫ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদার পাড়া
মাঠ হতে ০১ জন ধৃত আসামী এবং ০১ জন পলাতক আসামীসহ {ধৃত আসামী-মোঃ মিঠুন মিয়া(২৫),
পিতা-মৃত আব্দুল মান্নান, গ্রাম-ঈশ্বরচন্দ্রপুর, থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা
এবং পলাতক আসামী মোঃ সাঈদুল হাসা (৩২), পিতা-ফকির জোর্য়াদ্দার, গ্রাম-আকন্দবাড়ীয়া,
থানা-দামুড়হুদা, জেলা-চুয়াডাংগা} ২৪ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০১ টি মোবাইল আটক
করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১১,৭৫০/-(এগার হাজার সাতশত পঞ্চাশ) টাকা মাত্র। আটককৃত আসামীকে দামুড়হুদা থানায় সোর্পদ করা হয়েছে। ১৯৭৪ সালের
মাদকদ্রব্য বিশেষ ক্ষমতা আইনের ২৫-বি (১) (বি) মোতাবেক মামলা রুজু করা হয়েছে। মামলা নং-২৩
তারিখ ১৫ সেপ্টেম্বর ২০১৫।
২। অদ্য ১৫ সেপ্টেম্বর
২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা
মাঠ হতে ২৪০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৬,০০০/-(ছিয়ানব্বই
হাজার) টাকা মাত্র ।
৩। উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ১,০৭,৭৫০/-(এক
লক্ষ সাত হাজার সাতশত পঞ্চাশ)টাকা মাত্র।

