অদ্য ২৫ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৮টা
হতে ০৮টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ নাজিরাকোনা বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য নাজিরাকোনা বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় নাজিরাকোনা তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন নাজিরাকোনা বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সেলিম রেজা । বর্ণিত
সভায় মোঃ সোহরাব হোসেন ইউপি সদস্য, মোঃ হাফিজুর রহমান শিক্ষক মুজিবনগর মাধ্যমিক
বিদ্যালয়, মোঃ ফিরোজ আলী সহকারী শিক্ষক মেহেরপুর বালিকা বিদ্যালয় এবং সাবেক ইউপি
সদস্য মোঃ আখতার আলীও বক্তব্য প্রদান করেন । উক্ত সভায় ৬০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।