অদ্য ১১ সেপ্টেম্বর ২০১৫
তারিখ আনুমানিক সকাল ১০টা হতে ১০টা ৪০মিনিট পর্যন্ত
৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শ্রীনাথপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী
ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে
স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শ্রীনাথপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় শ্রীনাথপুর
সরিষাঘাট বাজার নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের
উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন
শ্রীনাথপুর বিওপি কমান্ডার হাবিলদার মোঃ আব্দুল মতিন। বর্ণিত সভায় মোঃ আব্দুর রহিম
২ নং শ্যামকুড় ইউপি সদস্য এবং আব্দুস সাত্তার (মুক্তিযোদ্ধা)। উক্ত সভায় ১৮০ জন
স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।