Pages

Wednesday, September 23, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ২৪ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের শ্যামকুড় বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুস সালাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে ঝিনাইদহ জেলার মহেশপুর থানার পদ্দপুকুর গ্রামের পদ্দপুকুর পাকা রাস্তার উপর হতে ০৬টি ভারতীয় গরু আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৩,০০,০০০/-(তিন লক্ষ) টাকা মাত্র ।

২। অদ্য ২৪ সেপ্টেম্বর ২০১৫ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের নতুনপাড়া বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার নতুনপাড়া গ্রামের নতুনপাড়া আমবাগান হতে ৮০ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,২০,০০০/-(এক লক্ষ বিশ হাজার) টাকা মাত্র ।
৩।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ৪,২০,০০০/-(চার লক্ষ বিশ হাজার) টাকা মাত্র।