Pages

Tuesday, September 15, 2015

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৬ সেপ্টেম্বর ২০১৫



১। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৩টা ৫০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের মেদেনীপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ রফিকুল ইসলাম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হরিহরনগর গ্রামের হরিহরনগর কবরস্থান হতে ১০ বোতল ভারতীয় মদ এবং ১৫ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২১,০০০/-(একুশ হাজার) টাকা মাত্র ।

২। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০৪টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ মতিউর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর গ্রামের ঠাকুরপুর মাঠ হতে ৪৭ বোতল ভারতীয় মদ এবং ৫০০০ পিস ভারতীয় টিভির কার্বন ফ্লিম রেজিষ্টার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১,৭০,৫০০/-(এক লক্ষ সত্তর হাজার পাঁচশত) টাকা মাত্র।
৩। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৬টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আরাফাত উল্ল্যাহ সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের ঝাঝাডাংগা নদীর পাড় হতে ৬০ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ২৪,০০০/-(চব্বিশ হাজার) টাকা মাত্র।
৪। অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক সকাল ০৭টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের রাজাপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ গিয়াস উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া মাঠ হতে ১০০ বোতল ভারতীয় ফেন্সিডিল এবং ০৬ বোতল ভারতীয় মদ আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪৯,০০০/-(উনপঞ্চাশ হাজার) টাকা মাত্র।
৫।   উপরে উল্লেখিত আটককৃত মালামালের সর্বমোট মূল্য ২,৬৪,৫০০/-(দুই লক্ষ চৌষট্টি হাজার পাঁচশত)টাকা মাত্র।