Pages

Wednesday, September 16, 2015

নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৬ সেপ্টেম্বর ২০১৫



অদ্য ১৬ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক বিকাল ০৪টা হতে বিকাল ০৫টা পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বেনীপুর বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বেনীপুর বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠ নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন বেনীপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ নজরুল ইসলাম । বর্ণিত সভায় সামিউল ইসলাম সীমান্ত ইউপি সদস্য, নাসির উদ্দিন প্রধান শিক্ষক বেনীপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, রফিক উদ্দিন প্রধান শিক্ষক ধান্যখোলা সরকারী প্রাথমিক বিদ্যালয় । উক্ত সভায় ২৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।