চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ১৯ সেপ্টেম্বর ২০১৫
১।
অদ্য ১৯ সেপ্টেম্বর ২০১৫ তারিখ আনুমানিক রাত ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের নিমতলা বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ কাজী হান্নান সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার হালদারপাড়া গ্রামের হালদারপাড়া
মাঠ হতে ১০৪১ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৪,১৬,৪০০/-(চার
লক্ষ ষোল হাজার চারশত) টাকা মাত্র।