১। অদ্য ২১ এপ্রিল
২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের মদনা বিওপির টহল কমান্ডার সুবেদার মোঃ আমিরুল ইসলাম সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈমতপুর গ্রামের হৈমতপুর মাঠ
নামক স্থান হতে ২৪৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৯৭,২০০/-
(সাতানব্বই হাজার দুইশত) টাকা মাত্র।
২। অদ্য ২১
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলাউদ্দিন সঙ্গীয় ফোর্স
নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের গড়াই মাঠ
নামক স্থান হতে ১৯৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ৭৭,২০০/-(সাতাত্তর
হাজার দুইশত) টাকা মাত্র।
৩। অদ্য ২১
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আব্দুর রহিম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঝাঝাডাংগা গ্রামের
ঝাঝাডাংগা বাবলাতলা মাঠ নামক স্থান হতে ৭২ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম
হয়, যার আনুমানিক মূল্য ২৮,৮০০/- (আটাশ হাজার আটশত) টাকা মাত্র।
৪। অদ্য ২১
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের উথলী বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আলীমুজ্জামান
সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার জীবননগর থানার শিংনগর গ্রামের
শিংনগর মাঠ নামক স্থান হতে ৩৩ বোতল ভারতীয় ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১৩,২০০/- (তের হাজার দুইশত) টাকা মাত্র।
৫। অদ্য ২১
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বাজিতপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ খায়রুল ইসলাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মেহেরপুর সদর থানার হরিরামপুর গ্রামের
হরিরামপুর বিলপাড়া নামক স্থান হতে ০১ টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার
আনুমানিক মূল্য ১,৮০,০০০/- (এক লক্ষ আশি হাজার) টাকা মাত্র।
৬। অদ্য ২১
এপ্রিল ২০১৭ তারিখ ভোর আনুমানিক ০৫টা ৩০ মিনিটের সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬
বর্ডার গার্ড ব্যাটালিয়নের ঠাকুরপুর বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ ইসলাম
উদ্দিন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার ঠাকুরপুর
গ্রামের ঠাকুরপুর মাঠ নামক স্থান হতে ৩৫ কেজি আঙ্গুর ফল, ৩০ কেজি বেদেনা ফল এবং ১২
কেজি চেরীফল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূল্য ১৬,২০০/- (ষোল হাজার দুইশত)
টাকা মাত্র।
৭। উপরে উল্লেখিত আটককৃত ৫৪১ বোতল ফেন্সিডিল, ০১ টি
মোটর সাইকেল, ৩৫ কেজি আঙ্গুর ফল, ৩০ কেজি বেদেনা ফল এবং ১২ কেজি চেরীফল এর
সর্বমোট মূল্য ৪,১২,৬০০/-(চার লক্ষ বার হাজার ছয়শত) টাকা মাত্র।