Thursday, April 13, 2017
নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে চুয়াডাংগার বিজিবি কর্তৃক প্রেষণা ১৩ এপ্রিল ২০১৭
অদ্য ১৩ এপ্রিল ২০১৭ তারিখ বিকাল আনুমানিক ০৫টা হতে ০৫টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ বারাদী বিওপির সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য বারাদী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় নাস্তিপুর তিন রাস্তার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য প্রদান করেন নাস্তিপুর বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম। বর্ণিত সভায় মোঃ রায়হান উদ্দিন শিক্ষক পারকৃষ্টপুর সরকারী প্রাথমিক বিদ্যালয়, মোনাবিল রহমান ইমাম এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৬০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।