অদ্য ২৫ এপ্রিল ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৪০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ শৈলমারী বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য শৈলামারী বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় শৈলমারী মুন্নার মোড় নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও
গন্যমান্য ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায়
বক্তব্য প্রদান করেন শৈলমারী বিওপি কমান্ডার হাবিলদার মোঃ সৈয়দ আলী । বর্ণিত সভায় মোঃ
আকতারুজ্জামান মেম্বার ২নং ওয়ার্ড শৈলমারী এবং অন্যান্য গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য
দেন। উক্ত সভায় আনুমানিক ৪০ জন স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।