১। অদ্য ০৬
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের বারাদি বিওপির টহল কমান্ডার নায়েব সুবেদার মোঃ আবুল কালাম সঙ্গীয়
ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হৈবতপুর গ্রামের হৈবতপুর
মাঠ নামক স্থান হতে ১২০ বোতল ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৪৮,০০০/-
(আটচল্লিশ হাজার) টাকা মাত্র।
২। অদ্য ০৬
এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০৩টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড
ব্যাটালিয়নের সুলতানপুর বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ আতিয়ার রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা
জেলার দামুড়হুদা থানার নাস্তিপুর গ্রামের নাস্তিপুর মাঠ নামক স্থান হতে ৯৬ বোতল
ফেন্সিডিল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩৮,৪০০/- (আটত্রিশ হাজার চারশত)
টাকা মাত্র।
৩। উপরে আটককৃত
২১৬ বোতল ফেন্সিডিল এর সর্বমোট মূ্ল্য ৮৬,৪০০/- (ছিয়াশি হাজার চারশত) টাকা মাত্র।