অদ্য ০৮ এপ্রিল ২০১৭ তারিখ বিকাল আনুমানিক
০৪টা হতে ০৪টা ৩০ মিনিট পর্যন্ত ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ জগন্নাথপুর বিওপির
সার্বিক ব্যবস্থাপনায় নারী ও শিশু পাচার, মাদক পাচার, চোরাচালান এবং অবৈধভাবে
সীমান্ত পারাপার প্রতিরোধে স্থানীয় জনসাধারনকে প্রেষণা প্রদানের জন্য জগন্নাথপুর বিওপির
দায়িত্বপূর্ণ এলাকায় হুদাপাড়া নামক স্থানে স্থানীয় জনসাধারণ ও গন্যমান্য
ব্যক্তিবর্গের উপস্থিতিতে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। উক্ত আলোচনা সভায় বক্তব্য
প্রদান করেন হুদাপাড়া বিওপি কমান্ডার নায়েব সুবেদার মোঃ আব্দুল বারেক । বর্ণিত
সভায় নুর মোহাম্মদ মেম্বার ৮ নং ওয়ার্ড, ইসমাইল হোসেন শিক্ষক হুদাপাড়া সরকারী
প্রাথমিক বিদ্যালয়, মোঃ ইউনুস আলী ইমাম হুদাপাড়া জামে মসজিদ এবং অন্যান্য
গন্যমান্য ব্যক্তিবর্গ বক্তব্য দেন। উক্ত সভায় আনুমানিক ৫০ জন স্থানীয় গন্যমান্য
ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।