Pages

Saturday, April 29, 2017

চুয়াডাংগা বিজিবির চোরাচালান বিরোধী অভিযান ৩০ এপ্রিল ২০১৭



১।   অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০১টা সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়ন দর্শনা বিওপির টহল কমান্ডার হাবিলদার মোঃ আকরাম হোসেন সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার হটাৎপাড়া গ্রামের হটাৎপাড়া রেলগেট নামক স্থান হতে ০১ জন আসামীসহ (মোঃ আরিফ হোসেন (৩৭), পিতা-মোঃ আবু হোসেন, গ্রাম-দৌলতদিয়া, পোষ্ট+থানা+জেলা-চুয়াডাংগা) ০৬ বোতল ফেন্সিডিল এবং ০১টি মোটর সাইকেল আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ২,০২,৪০০/-(দুই লক্ষ দুই হাজার চারশত) টাকা মাত্র। আটককৃত মালামালসহ আসামীকে দামুড়হুদা থানায় সোপর্দ করতঃ হাবিলদার মোঃ আকরাম হোসেন বাদী হয়ে বর্ণিত আসামীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। যার মামলা নং-৩৪ তারিখ ৩০ এপ্রিল ২০১৭।
২।   অদ্য ৩০ এপ্রিল ২০১৭ তারিখ রাত আনুমানিক ০২টার সময় গোপন সংবাদের ভিত্তিতে ৬ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আনন্দবাস বিওপির টহল কমান্ডার নায়েক মোঃ রেজাউল করিম সঙ্গীয় ফোর্স নিয়ে অভিযান চালিয়ে মেহেরপুর জেলার মুজিবনগর থানার জয়পুর গ্রামের জয়পুর মাঠ নামক স্থান হতে ১০০ কেজি টিএসপি সার আটক করতে সক্ষম হয়, যার আনুমানিক মূ্ল্য ৩,০০০/-(তিন হাজার) টাকা মাত্র।
৩।   উপরে আটককৃত ০৬ বোতল ফেন্সিডিল, ০১ টি মোটর সাইকেল এবং ১০০ কেজি টিএসপি এর সর্বমোট মূল্য ২,০৫,৪০০/-(দুই লক্ষ পাঁচ হাজার চারশত) টাকা মাত্র।