Pages

Tuesday, April 4, 2017

বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ০৪ এপ্রিল ২০১৭


অদ্য ০৪ এপ্রিল ২০১৭ তারিখ আনুমানিক ১১২০ ঘটিকা হতে ১৪০০ ঘটিকা পর্যন্ত বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীনস্থ মদনা ফুলবাড়ী বিওপির দায়িত্বপূর্ণ এলাকায় মেইন পিলার ৮৫/৬১-টি এর নিকট এবং ৮৪/২৯-টি এর নিকট ভারতের অভ্যন্তরে চুয়াডাংগা জেলার দামুড়হুদা থানার বিপরীতে ভারতের মালুয়াপাড়া মুসলিমপাড়া নামক স্থানে বিজিবি-বিএসএফ ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে প্রতিপক্ষ ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের সাথে সীমান্তে ১৫০ গজের মধ্যে ভারতের পার্শ্বে তারকাটার বেড়া নির্মাণের নিমিত্তে যৌথ তদন্ত করণের জন্য বৈঠক অনুষ্ঠিত হয়। উক্ত বৈঠকে বিজিবি পক্ষে নেতৃত্ব দেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের পরিচালক মোহাম্মদ আমির মজিদ এবং প্রতিপক্ষ বিএসএফ এর পক্ষে নেতৃত্ব দেন ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট শ্রী মাহেন্দ্র কুমার। এছাড়াও উক্ত বৈঠকে আরও উপস্থিত ছিলেন বর্ডার গার্ড ব্যাটালিয়নের অতিরিক্ত পরিচালক মুহাম্মদ লুৎফুল কবীর, জি+ এবং বিএসএফ এর পক্ষে ১১৩ বিএসএফ ব্যাটালিয়নের ষ্টাফ অফিসার শ্রী সতিষ চন্দ্র। উক্ত বৈঠকে সীমান্তে ১৫০ গজের মধ্যে ভারতের পার্শ্বে মেইন পিলার ৮৪/১৪-টি হতে ৮৪/২৩-টি এবং ৮৫/-আর হতে ৮৫/-আর পর্যন্ত তারকাটার বেড়া নির্মাণের নিমিত্তে বিজিবি-বিএসএফ যৌথ তদন্ত করা হয়। এছাড়াও উক্ত বৈঠকে বিজিবি বিএসএফ এর সমন্বয়ে সমন্বিত টহল করা, ভারত হতে কোন মাদকদ্রব্য বাংলাদেশের অভ্যন্তরে না আসা, ইয়াবা পাচার প্রতিরোধে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করা, তাঁর কাটার বেড়া না কাটা, উভয় দেশের সীমান্ত রক্ষী বাহিনীর মধ্যে সুসম্পর্ক বজায় থাকা এবং অবৈধভাবে কোন বাংলাদেশী/ভারতীয় নাগরিক সীমান্ত পারাপার না হয় সে ব্যাপারেও আলোচনা হয়। পরিশেষে শান্তিপূর্ণভাবে বৈঠক শেষ হয়।